স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বগতি: ভরিতে বেড়েছে ২,২১৬ টাকা, নতুন রেকর্ড ছুঁইছুঁই

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ , ১১:২৭ এএম

অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। নতুন করে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

 

সংগঠনটির তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত একাধিকবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যা বাজারের অস্থিরতার ইঙ্গিত দেয়।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি লাখ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে গত এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ভরিতে হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার কারণে দেশের বাজারেও স্বর্ণের দামে এমন পরিবর্তন দেখা যাচ্ছে।