দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ , ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্ববাজারে
জ্বালানি তেলের দামের অস্বাভাবিক বৃদ্ধির কারণে দেশের অভ্যন্তরীণ বাজারে মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার—এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ।
রাজধানীর
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ায় সরকারের ওপর বড় ধরনের অর্থনৈতিক
চাপ তৈরি হয়েছে। এর ফলে জ্বালানি
তেল আমদানিতে অতিরিক্ত প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে।
মন্ত্রী
জানান, যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় বর্তমান বিশ্ববাজারে তেলের মূল্য অনেক বেশি। এই পরিস্থিতিতে সরকার
দীর্ঘদিন দাম স্থিতিশীল রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সীমিত আকারে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি
দাবি করেন, জনগণের স্বার্থ বিবেচনা করেই তুলনামূলকভাবে কম পরিমাণে দাম
বাড়ানো হয়েছে। একই সঙ্গে সরকার এখনো ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কম পড়ে।
সরকারের
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটারপ্রতি ১৯ টাকা এবং
অকটেনের দাম ২০ টাকা বৃদ্ধি
পেয়েছে। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ১৫ টাকা।
নতুন
মূল্য অনুযায়ী—
অকটেন:
১৪০ টাকা প্রতি লিটার
পেট্রোল:
১৩৫ টাকা প্রতি লিটার
ডিজেল:
১১৫ টাকা প্রতি লিটার
কেরোসিন:
১৩০ টাকা প্রতি লিটার
এই
বর্ধিত মূল্য ইতোমধ্যে কার্যকর হয়েছে।
সরকারের
মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের ভোগান্তি কমানোই ছিল এই মূল্য সমন্বয়ের
মূল লক্ষ্য।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10