দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ , ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে
চলমান উত্তেজনার মধ্যে ইরানের হামলায় সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পাঁচটি রি-ফুয়েলিং বিমান
ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল
স্ট্রিট জার্নাল।
কর্মকর্তাদের
মতে, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলো সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি প্রিন্স
সুলতান
এয়ার
বেইস-এ রাখা ছিল।
ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে গত কয়েক দিনে
এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়নি এবং মেরামত করে আবার ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই হামলার ঘটনায়
কোনো হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।
এদিকে গত শুক্রবার ইরাকের
পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি কেসি–১৩৫ রি-ফুয়েলিং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ওই বিমানে থাকা
পাইলট ও সহ-পাইলটসহ
মোট ছয়জন ক্রু নিহত হয়েছেন।
রি-ফুয়েলিং বিমান
মূলত আকাশে উড্ডয়নরত যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। গত শতকের পঞ্চাশের
দশক থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী নিয়মিত এ ধরনের উড়োজাহাজ
ব্যবহার করে আসছে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে
ফেব্রুয়ারির শুরু থেকে প্রায় তিন সপ্তাহ আলোচনা চললেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। আলোচনার ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র ইরানে
সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও পৃথক অভিযান চালায়।
এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
দেশজুড়ে/ সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10