দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি
আরবের রাজধানী রিয়াদে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে কানাডা তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস
কর্তৃপক্ষ জানায়, চলমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত
নির্ধারিত সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট
বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে একই দিনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো
হয়েছে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ভোরের দিকে দুটি ড্রোন কূটনৈতিক কম্পাউন্ডে আঘাত হানে। এতে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি
হয়নি।
মন্ত্রণালয় আরও জানায়, হামলার পর উপসাগরীয় অঞ্চলে
অতিরিক্ত ড্রোন তৎপরতার চেষ্টার তথ্য পাওয়া গেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সাম্প্রতিক
এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি
নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10