দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ , ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী Anthony Albanese।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি বলেন, কয়েক শতাব্দী ধরে পয়লা বৈশাখের ঐতিহ্য বাঙালিদের এক সুতোয় গেঁথে রেখেছে। এই উৎসব নবজীবনের প্রতীক হিসেবে আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে।
তিনি
আরও উল্লেখ করেন, পয়লা বৈশাখ কেবল উপহার বিনিময়, শুভেচ্ছা বিনিময় কিংবা বিশেষ ভোজের উপলক্ষ নয়; বরং এটি আত্মদর্শন ও নতুন প্রত্যাশার
একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
অস্ট্রেলিয়ার
বহুসাংস্কৃতিক সমাজব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক
উৎসব দেশটির বৈচিত্র্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বহুসাংস্কৃতিক সফলতার প্রতীক।
প্রবাসী
বাঙালিদের অবদানের প্রশংসা করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কঠোর পরিশ্রম, উচ্চাকাঙ্ক্ষা এবং দেশের প্রতি ভালোবাসা অস্ট্রেলিয়াকে সমৃদ্ধ করছে।
শুভেচ্ছাবাণীর
শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে নতুন আশা, নবায়ন ও আনন্দ বয়ে
আনবে। পাশাপাশি বাংলা ভাষায় “শুভ নববর্ষ” লিখে তিনি তাঁর শুভেচ্ছা জানান।
বাংলা
নববর্ষকে ঘিরে বিশ্বজুড়ে বাঙালি সম্প্রদায়ের মাঝে এ শুভেচ্ছাবার্তা নতুন
উদ্দীপনা ও আনন্দের সঞ্চার
করেছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10