দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ , ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ
ইনকিলাব
মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী
আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
রোববার
(৮ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক বিবৃতিতে এ
তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গোপন সূত্রে এসটিএফ জানতে পারে বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক
গুরুতর অপরাধে জড়িত দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছেন এবং সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।
এই তথ্যের ভিত্তিতে
অভিযান চালিয়ে ৭ মার্চ রাত
থেকে ৮ মার্চ ভোরের
মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার দুইজন হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪), ঢাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা
গেছে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন
বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যার পর তারা পালিয়ে
মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর তারা পশ্চিমবঙ্গের
বনগাঁ এলাকায় এসে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলা
দায়ের করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে হাজির করার পর তাদের ১৪
দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত
১৪ ডিসেম্বর একটি প্রতিবেদনে জানানো হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায় দুই শুটার। পরে তারা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে ভারতে পালিয়ে যান বলে জানা যায়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার পর প্রথমে একটি
প্রাইভেট কারে করে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর এবং সেখান থেকে ময়মনসিংহে পৌঁছান তারা। পরে সেখানে গাড়ি পরিবর্তন করে ধারাবাজার এলাকার একটি পেট্রল পাম্পে যান। সেখান থেকে এক স্থানীয় ব্যক্তির
সহায়তায় মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্তে পৌঁছান।
তাদের
সীমান্ত পার করে ভারতে পাঠানো হয় বলে জানা
গেছে। এ ঘটনায় জড়িত
স্থানীয় এক ব্যক্তিকে এখনও
আটক করা সম্ভব হয়নি। তবে সীমান্ত এলাকায় অবস্থান করা আরও দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে/সবুজ