ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, আহত ৪; সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

ওমানের মুসান্দাম উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। দেশটির সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ‘স্কাইলাইটনামের জাহাজটি উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়।

হামলার সময় ট্যাঙ্কারটিতে ২০ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন। তাঁদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে চারজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


এখনও পর্যন্ত হামলার ধরন বা কারা এর সঙ্গে জড়িতসে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির দুকুম বন্দরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন বিদেশি শ্রমিক আহত হন। স্বল্প সময়ের ব্যবধানে উপকূলীয় এলাকায় একাধিক হামলার ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর আশপাশের জলসীমায় উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মহলে সতর্কতা জোরদার করা হতে পারে।


 দেশজুড়ে/সবুজ