মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ , ১১:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রুশ সংবাদ সংস্থা তাস ক্রেমলিনের বরাত দিয়ে জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন।


ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা নিয়ে আলোচনা হয়। সময় দ্রুত উত্তেজনা প্রশমন এবং রাজনৈতিক কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের ওপর জোর দেন রুশ প্রেসিডেন্ট।


এর আগে গত মার্চও দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়েছিল। ওই সময় পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করার পর পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন পুতিন।


এদিকে মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএর সঙ্গেও প্রায় এক ঘণ্টা ফোনে কথা বলেন পুতিন। এরপর ট্রাম্প দাবি করেন, শিগগিরই যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে।


ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবারের আলোচনায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরাইলের পদক্ষেপের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন দুই নেতা।


সূত্র: আল জাজিরা