মার্কিন-ইরান উত্তেজনায় টালমাটাল বাজার, স্বর্ণের দামে হঠাৎ পতন

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ , ১২:২৮ এএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে জ্বালানি তেল ডলারের বাজারে চাপ বাড়ার প্রভাব পড়েছে স্বর্ণের দামে, যা সাম্প্রতিক সময়ে নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে।

ইরানের একটি কার্গো জাহাজ আটক করার সিদ্ধান্তের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর জবাবে কঠোর পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেয় তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উত্তেজনা ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে, যা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বাংলাদেশ সময় রাত ৭টা ২৩ মিনিটে স্পট গোল্ডের দাম . শতাংশ কমে প্রতি আউন্স ,৮০৪.৪৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে জুন মাসের ইউএস গোল্ড ফিউচার . শতাংশ কমে ,৮২৪.৬০ ডলারে নেমে আসে।

 

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এতে তেলের দামে বড় ধরনের উল্লম্ফনের আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মার্কিন ডলার শক্তিশালী হতে পারে এবং বন্ডের মুনাফাও বাড়তে পারেযা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করে।

 

সিটি ইনডেক্স ফরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে, যার প্রভাব স্বর্ণের দামে পড়েছে। একই সঙ্গে তেলের বাজারেও অস্থিরতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও, উচ্চ সুদের হার এর চাহিদা কমিয়ে দেয়। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি বাড়াতে পারে, ফলে সুদের হারও উচ্চ পর্যায়ে থাকতে পারেযা স্বর্ণের বাজারে চাপ অব্যাহত রাখতে পারে।