দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ
হরমুজ
প্রণালী দিয়ে জাপানি জাহাজ চলাচল নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে তেহরান। আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রয়োজনীয় আলোচনা শেষে জাপানের জাহাজগুলো এই গুরুত্বপূর্ণ নৌপথ
ব্যবহার করতে পারবে।
জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালী এখনো উন্মুক্ত রয়েছে এবং এটি বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। বরং তেহরান ও টোকিও-এর মধ্যে এ বিষয়ে আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। জাপানের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির ব্যবহৃত জ্বালানি তেলের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে, যার অধিকাংশ সরবরাহ হয় হরমুজ প্রণালী হয়ে। এর আগে ইরান জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট তেলের কার্গো এই প্রণালী দিয়ে চলাচলে বাধা দেওয়া হতে পারে। তবে জাপানের ক্ষেত্রে কিছুটা নমনীয় অবস্থান দেখা যাচ্ছে। ঐতিহাসিকভাবে ইরান ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে, জাপান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সতর্ক অবস্থান বজায় রেখেছে। তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনায় সরাসরি কোনো পক্ষ নেয়নি।
দেশজুড়ে / সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10