দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
ইসরাইল
ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে অন্তত ৮৫ জন নিহত
হয়েছেন বলে দাবি করেছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ
তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হামলার সময় সেখানে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়। এতে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হরমুজগান প্রদেশের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, মিনাব ও জাসেক এলাকায় পৃথক দুটি হামলায় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় একটি সংবাদমাধ্যম দাবি করেছে, রাজধানী তেহরানেও একটি শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরান যে হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে, তা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে এ হামলার বিষয়ে ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10