দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ , ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র
ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এবার সবচেয়ে
তীব্র সামরিক অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ২৮
ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর এটিকে এখন
পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হামলা বলে দাবি করেছে তারা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, তেলআবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে আইআরজিসি। পাশাপাশি বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফা এলাকার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাও এই অভিযানের লক্ষ্যবস্তুতে
পরিণত হয়েছে। এর মধ্যে ইরাকের
ইরবিল শহরে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের ওপরও হামলার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর সামরিক পদক্ষেপ আরও জোরদার হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তেহরান আগের তুলনায় আরও শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও দাবি করা হচ্ছে।
অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরাইলের ওপর নিক্ষেপ করা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় অর্ধেকেই গুচ্ছবোমা বা ক্লাস্টার বোমা
ওয়ারহেড ব্যবহার করা হয়েছে।
চলমান
এই সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10