ইরানি মিসাইল হামলায় দক্ষিণ ইসরাইলে আতঙ্ক, ২,৭০০-এর বেশি বাসিন্দা সরিয়ে নেওয়া

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৭:২০ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের সাম্প্রতিক মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলের দুটি শহর থেকে ,৭০০-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইসরাইলের কল্যাণ সমাজসেবা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে প্রায় ,০০০ জন দক্ষিণাঞ্চলের আরাদ ডিমোনা শহরের বাসিন্দা। গত ২১ মার্চ রাতে এই দুই শহর লক্ষ্য করে ইরান ব্যাপক মিসাইল হামলা চালায়।

 

ইসরাইলি জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় আরাদ ডিমোনা শহরে অন্তত ১৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব প্রজেক্টাইল প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় ১০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

 

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির পরমাণু স্থাপনায় পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, ডিমোনা শহরে অবস্থিত ইসরাইলের পরমাণু স্থাপনাকে লক্ষ্য করেই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়। এটি ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার পাল্টা জবাব বলেও উল্লেখ করা হয়েছে।

 

পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়াচ্ছে।

 

সূত্র: আল জাজিরা