দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েল
দাবি করেছে, তারা ইরানের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়ে শতাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা
হয়, অভিযানে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রসহ বিভিন্ন কৌশলগত স্থাপনায় আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলি বিমানবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং বিভিন্ন এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে তেহরান তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরুর ঘোষণা দেয়। এরপর ইসরায়েলের তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। একই সঙ্গে উপসাগরীয় কয়েকটি দেশেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।
ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের ওপর হামলায় সহযোগিতা ও সমর্থন দেওয়ার কারণে কিছু আরব দেশের মাটিতেও প্রতিশোধমূলক আঘাত হানা হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানোর কথাও জানানো হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হচ্ছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে।
তবে উভয় পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10