ইরানে টানা ৪৮ ঘণ্টা ইন্টারনেট বিপর্যয়, লাখো মানুষ কার্যত অনলাইনবিচ্ছিন্ন

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

ইরানে চলমান সংঘাতের তৃতীয় দিনে দেশজুড়ে ইন্টারনেট সংযোগে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে লাখ লাখ মানুষ কার্যত ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকেই দেশটিতে অনলাইন যোগাযোগ ব্যবস্থায় ধারাবাহিক বিঘ্ন ঘটছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য এবং তথ্য আদান-প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় ইন্টারনেট গতি অত্যন্ত ধীর বা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

 

তবে তেহরানে অবস্থানরত আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিনিধিরা জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরিব্ল্যাকআউট’- পরিণত হয়নি। কিছু এলাকায় সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে, যদিও তা স্থিতিশীল নয়।

 

ইরানে অতীতেও রাজনৈতিক অস্থিরতা বা সরকারবিরোধী বিক্ষোভের সময় ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার নজির রয়েছে। বিশেষ করে গত জানুয়ারিতে কয়েক সপ্তাহ ধরে সংযোগ সীমিত রাখা হয়েছিল।

 

বিশ্লেষকদের ধারণা, তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য বড় ধরনের বিক্ষোভ সংগঠিত হওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। যদিও বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

সূত্র: সিএনএন নেটব্লকস পর্যবেক্ষণ তথ্য

 

দেশজুড়ে/সবুজ