হোয়াইট হাউস ডিনারে গুলির ঘটনা: ট্রাম্প নিরাপদ, সহিংসতার নিন্দায় মোদি

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ , ০১:২০ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ নেতারা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছিলেন Donald Trump অনুষ্ঠানের এক পর্যায়ে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তাকর্মীরা সতর্ক সংকেত দেন এবং উপস্থিত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

 

একজন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বরাতে জানা গেছে, ঘটনায় ফার্স্ট লেডি Melania Trumpসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে রয়েছেন।

 

মার্কিন তদন্ত সংস্থা Federal Bureau of Investigation (এফবিআই) জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পও নিশ্চিত করেছেন যে বন্দুকধারীকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

 

ঘটনায় উদ্বেগ প্রকাশ নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ রয়েছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন।

 

তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক সমাজে সহিংসতার কোনো স্থান নেই এবং ধরনের ঘটনা দৃঢ়ভাবে নিন্দা করা উচিত।

 

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কী কারণে এই হামলার চেষ্টা করা হয়েছিল তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।


দেশজুড়ে/সবুজ