দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ
হামলার সময় প্রাণে বেঁচে গেছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রিপোর্টে বলা হয়, শনিবারের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও তার দ্বিতীয় সন্তান মুজতবা খামেনি অক্ষত রয়েছেন। হামলার পরপরই দেশটির ক্ষমতার কাঠামো ও নেতৃত্ব নিয়ে
নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
ইরানের
রাজনৈতিক অঙ্গনে এখন মুজতবা খামেনিকে সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে
কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির জন্য তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান বুধবার (৪ মার্চ) থেকে
শুরু হবে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে শোক কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা ও
নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকদের মত।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10