হামাদানে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৫

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৫:১২ পিএম

অনলাইন সংস্করণ

পশ্চিম ইরানের হামাদান শহরের একটি জনবহুল আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলাটি সরাসরি একটি আবাসিক অঞ্চলে চালানো হয়, যেখানে সাধারণ মানুষের বসবাস বেশি। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।

 

হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ঘিরে উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

ঘটনার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


  দেশজুড়ে/সবুজ