ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: রুমমেট গ্রেপ্তার, তদন্তে নতুন মোড়

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ , ০১:১৩ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত রুমমেট হিশাম সালেহ আবুঘারবেইহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় দেশি-বিদেশি মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ১৬ এপ্রিল ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই জামিল লিমন নাহিদা বৃষ্টিকে খুঁজতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্তে নামে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই স্থানীয় পুলিশ। ঘটনাটিকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।


তদন্তের এক পর্যায়ে ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকায় অবস্থিত হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু সংলগ্ন স্থান থেকে প্রথমে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় হিলসবোরো কাউন্টি শেরিফ তথ্য নিশ্চিত করেন।


এর কয়েক ঘণ্টা পর একই এলাকা থেকে উদ্ধার করা হয় অপর নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ। তার ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে দুইজনের পরিচয় শনাক্ত করা হয় বলে জানা গেছে।


ঘটনার পরপরই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে। লিমনের রুমমেট হিশামকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। বিশেষ সোয়াট টিমের অভিযানের পর তিনি আত্মসমর্পণ করেন এবং তাকে হেফাজতে নেওয়া হয়।


পুলিশ জানিয়েছে, হিশামের বিরুদ্ধে মরদেহ গোপন, প্রমাণ নষ্ট এবং সহিংসতার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি এখনো বিস্তারিত কোনো তথ্য দিচ্ছেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


জামিল লিমন নাহিদা বৃষ্টিদুজনই বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছিল, যা পরে এই মর্মান্তিক ঘটনায় রূপ নেয়।


বর্তমানে মামলার তদন্ত ময়নাতদন্তের কাজ চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

 

দেশজুড়ে/সবুজ