চ্যাটজিপিটি দিয়ে ইসলামিক মাসআলা জানা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৮ মে ২০২৬ , ১০:২৬ পিএম

অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম থেকে ইসলামিক মাসআলা জেনে সরাসরি আমল করার বিষয়ে সতর্কতা জানিয়েছেন এর চেয়ারম্যান ও ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ  ।

চ্যাটজিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম থেকে ইসলামিক মাসআলা জেনে সরাসরি আমল করার বিষয়ে সতর্কতা জানিয়েছেন এর চেয়ারম্যান ও ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ  ।

 

সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, চ্যাটজিপিটি বা অন্যান্য এআই টুল অনলাইনে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করে উত্তর তৈরি করে। কিন্তু ইন্টারনেটে থাকা সব তথ্য নির্ভুল নয়। ফলে গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়ে শুধুমাত্র এসব প্ল্যাটফর্মের উত্তরের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

 

তিনি উল্লেখ করেন, বিশেষ করে শরীয়াহ, হালাল-হারাম, ঈমান ও আকিদার মতো সংবেদনশীল বিষয়ে যাচাই ছাড়া এআই থেকে পাওয়া তথ্য অনুসরণ করা উচিত নয়। কারণ একইসঙ্গে সঠিক ও ভুল দুই ধরনের তথ্যই সেখানে থাকতে পারে।

 

শায়খ আহমাদুল্লাহ বলেন, এ ধরনের অ্যাপস সবসময় শতভাগ নির্ভুল উত্তর দেয় না। কেউ যদি যাচাই-বাছাই ছাড়া সেসব তথ্যের ওপর নির্ভর করেন, তাহলে ভুল সিদ্ধান্তে পৌঁছানোর আশঙ্কা থাকে।

 

তবে তিনি বলেন, যদি কোনো তথ্য চ্যাটজিপিটি থেকে নেওয়ার পর নির্ভরযোগ্য আলেম, কোরআন-হাদিস বা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যাচাই করা হয়, তাহলে তা ব্যবহার করা যেতে পারে।

 

তিনি আরও বলেন, ইসলামিক জ্ঞান মানুষের ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই দ্বীনি বিষয় কোথা থেকে গ্রহণ করা হচ্ছে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।


দেশজুড়ে/সবুজ