দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ , ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ
ঈদ
মানেই আনন্দ, ব্যস্ততা আর নানা আয়োজনে
ভরপুর সময়। তবে এই উৎসবের মধ্যেই
অনেকের হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার ঘটনা ঘটে, যা অযথা আতঙ্কের
কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, ভয় না পেয়ে
সঠিক পদক্ষেপ নিলেই পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সাধারণত
উচ্চ রক্তচাপের তেমন কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। তবে কিছু ক্ষেত্রে বুক ধড়ফড়, মাথা ঘোরা, মাথাব্যথা কিংবা বমিভাব দেখা দিতে পারে। এসব উপসর্গ কখনো কখনো গুরুতর সমস্যার আগাম সতর্কবার্তাও হতে পারে।
চিকিৎসকদের
মতে, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া সব সময় বড়
বিপদের ইঙ্গিত নয়। তবে এটিকে অবহেলা করাও ঠিক নয়। কারণ অতিরিক্ত রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক বা কিডনির জটিলতার
ঝুঁকি বাড়াতে পারে।
হঠাৎ
রক্তচাপ বাড়লে করণীয়
প্রথমেই
নিজেকে শান্ত রাখুন এবং নিরিবিলি জায়গায় বসে ধীরে ধীরে গভীর শ্বাস নিন।
স্বাভাবিক
তাপমাত্রার এক গ্লাস পানি
পান করুন।
শরীর
গরম লাগলে মাথা বা ঘাড়ের পেছনে
ঠান্ডা সেঁক দিতে পারেন।
প্রয়োজনে
ভেজা কাপড় বা আইস প্যাক
ব্যবহার করে শরীর ঠান্ডা রাখুন।
প্রতি
১৫–২০ মিনিট পরপর
রক্তচাপ মাপুন।
রক্তচাপ
যদি ১৮০/১২০ বা তার বেশি
হয়, অথবা বুকব্যথা, শ্বাসকষ্ট কিংবা দৃষ্টি ঝাপসা হওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
যা
করা উচিত নয়
ঘরোয়া
টোটকা যেমন তেঁতুলের শরবত খেয়ে রক্তচাপ কমানোর চেষ্টা করা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।
চিকিৎসকের
পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ গ্রহণ করা ঝুঁকিপূর্ণ।
সতর্ক
থাকুন
যাদের
আগে থেকেই উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা উচিত। হঠাৎ রক্তচাপ বাড়লেও অস্থির না হয়ে বিশ্রাম
নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।
স্বাস্থ্য সচেতনতা আর সময়মতো পদক্ষেপই পারে ঈদের আনন্দকে নিরবচ্ছিন্ন রাখতে।
দেশজুড়ে/সবুজ