সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) দেশটির সুপ্রিম কোর্ট জানায়, আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ায় আগামীকাল বুধবার থেকে সেখানে রোজা শুরু হবে।

সৌদির ঘোষণার পর একই দিনে রোজা শুরুর সিদ্ধান্ত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত কাতারও।

অন্যদিকে, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে বলে জানানো হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান উজবেকিস্তান।


আরও পড়ুন :খুলনা বিভাগ থেকে এক পূর্ণমন্ত্রী, তিন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত


এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান সিঙ্গাপুরসংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণায় জানিয়েছে, তাদের দেশে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজানের রোজা পালন শুরু হবে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিভিন্ন দেশে রোজা শুরুর তারিখ নির্ধারিত হওয়ায় বছরও কয়েকটি দেশে ভিন্ন দিনে রমজান শুরু হচ্ছে।


 দেশজুড়ে/সবুজ