দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ
চীনের মধ্যাঞ্চলের একটি শহরে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে, বুধবার চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপরই স্থানীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
চীনে চন্দ্র নববর্ষ উপলক্ষে আতশবাজি ও পটকা ফাটানো দীর্ঘদিনের ঐতিহ্য। যদিও এ বছরের নববর্ষ মঙ্গলবার উদযাপিত হয়েছে, তবুও সরকারি ছুটি চলমান থাকায় বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ বজায় ছিল।
সাম্প্রতিক বছরগুলোতে বেইজিংসহ বড় শহরগুলোতে দূষণ ও নিরাপত্তাজনিত কারণে আতশবাজি ও পটকা ফোটানোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে এখনো ছুটির সময়জুড়ে পটকা ও বিভিন্ন ধরনের আতশবাজির ব্যবহার দেখা যায়।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10