আরামকো স্থাপনায় হামলার পেছনে ইসরায়েল—ইরানের সামরিক কর্মকর্তার দাবি

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৫:১৭ পিএম

অনলাইন সংস্করণ

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনায় ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মঙ্গলবার ( মার্চ) তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ তোলেন।

ওই কর্মকর্তা বলেন, আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে চালানো হামলাটি ছিলপরিকল্পিত কৌশলগত তার দাবি, এই হামলার নেপথ্যে ইসরায়েল কাজ করেছে। তবে দাবির পক্ষে তিনি বিস্তারিত কোনো প্রমাণ প্রকাশ করেননি।

 

ঘটনার পর সৌদি আরবের জ্বালানি খাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। হামলার কারণে উৎপাদন বা সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

 

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ধরনের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

 

উল্লেখ্য, আঞ্চলিক নিরাপত্তা জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই পাল্টাপাল্টি অভিযোগ উত্তেজনা বিরাজ করছে।

 

  দেশজুড়ে/সবুজ