দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল—এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। শনিবার টেলিগ্রামে প্রকাশিত ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ হামলার কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি বিবেচনায় নিয়ে সামরিক বাহিনী ‘পূর্ণ কার্যক্রম’ থেকে ‘জরুরি কার্যক্রম’-এ যাওয়ার ঘোষণা দিয়েছে। এর আওতায় স্কুল বন্ধ রাখা, জনসমাগম নিষিদ্ধ করা এবং জরুরি সেবা ছাড়া অন্যান্য কর্মস্থল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, আলজাজিরাকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ইরানে চালানো এই হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পশ্চিম তেহরানে অবস্থানরত সংবাদদাতারা অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10