দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ইয়েমেনের
নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে চালু থাকা অস্থায়ী সুরক্ষা সুবিধা বাতিল করা হয়েছে। এর ফলে সেখানে
অবস্থানরত প্রায় ১ হাজার ৪০০
ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে ৬০ দিনের
মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চলে না গেলে তাদের
গ্রেপ্তার ও বহিষ্কার করা
হতে পারে।
আন্তর্জাতিক
সংবাদমাধ্যম আল-জাজিরা শনিবার
(১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ
তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ইয়েমেনিদের জন্য দেওয়া ‘অস্থায়ী সুরক্ষিত মর্যাদা’ কর্মসূচি বাতিল করা হয়েছে। এই ব্যবস্থার আওতায়
যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা চরম ঝুঁকিপূর্ণ
পরিস্থিতিতে থাকা বিভিন্ন দেশের নাগরিকরা নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পেতেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম এক
বিবৃতিতে বলেন, ইয়েমেনের নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়া এখন নিরাপদ। তিনি আরও দাবি করেন, এ কর্মসূচি বর্তমানে
যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ
সিদ্ধান্তকে ঘিরে মানবাধিকার সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, ইয়েমেনের পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় অনেকের
জন্য হঠাৎ দেশে ফেরা কঠিন হয়ে পড়তে পারে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10