সরকারকে কাজের সুযোগ দিতে হবে, উস্কানিতে না যাওয়ার আহ্বান মির্জা আব্বাসের

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ , ১১:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন, তাদের ধৈর্য ধরার এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবার আহ্বান জানান তিনি।

রোববার ( মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সংগঠনের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে সদস্যসচিব কাজী সাখাওয়াত হোসেন সঞ্চালনা করেন। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

মির্জা আব্বাস বলেন, একটি শ্রেণির তরুণদের মুখে শোনা যাচ্ছেতারা বাসার ইট খুলে নিয়ে আসবে। ধরনের বক্তব্যকে তিনি অপ্রয়োজনীয় উসকানি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইট খোলা রাজমিস্ত্রি বা শ্রমিকদের কাজ, এসব কাজে সাধারণ মানুষকে জড়ানোর প্রয়োজন নেই। এমন কাজ করতে গিয়ে কেউ যেন আহত না হন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

 

তিনি বলেন, দেশের ভেতরে কোনো সমস্যা বা অরাজক পরিস্থিতি তৈরি করা ঠিক নয়। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন।

 

বিএনপি নেতা বলেন, প্রায় ১৮ বছর পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তাই জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের সময় জনগণই সিদ্ধান্ত নেবেএই সরকারকে রাখা হবে কি না। এখনই সে সিদ্ধান্ত নেওয়ার সময় নয়।

 

সরকারের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের ব্যর্থতা বা দোষ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। একইভাবে গত ১৮ মাসের পরিস্থিতি কিংবা দীর্ঘ সময়ের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টারও সমালোচনা করেন তিনি।

 

মির্জা আব্বাস বলেন, বিএনপি নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, যেমনভাবে একসময় দেশের উন্নয়ন পুনর্গঠনে ভূমিকা রেখেছিলেন জিয়াউর রহমান খালেদা জিয়া, তেমনি ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

 

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, যারা এই সরকারকে পতনের চেষ্টা করছেন তাদের আগে দেশের স্বার্থের কথা ভাবা উচিত। সবার আগে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। 


দেশজুড়ে/ সবুজ