সপ্তাহে দু’দিন বৃষ্টির আভাস, তাপমাত্রায় সামান্য পরিবর্তন

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

চলতি সপ্তাহে দেশের কয়েকটি বিভাগে দুদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ . মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী, ঢাকা খুলনা বিভাগের দুএক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

লঘুচাপের অবস্থান


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিষুবীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পার্শ্ববর্তী বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার আশপাশের এলাকায় অবস্থান করছে।


দিনভিত্তিক পূর্বাভাস


শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সময় দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এদিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সোমবার রাজশাহী, ঢাকা খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবারও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বুধবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিন রাতের তাপমাত্রা তখন প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা


এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের ডিমলায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস।