রবিবার থেকে সিলেটে টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০৮ পিএম

অনলাইন সংস্করণ

সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী রবিবার থেকে টানা তিন দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস বলেছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

 

মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এদিন রাতের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 দেশজুড়ে/সবুজ