দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ , ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
দেশের
দক্ষিণাঞ্চলের তিন জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ
আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সময় ঝড়ের
গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
এ
অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে
সাবধানে চলাচল এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তনের এই সময়ে এমন হঠাৎ ঝড়-বৃষ্টি স্বাভাবিক হলেও স্থানীয়দের সতর্ক থাকা জরুরি। বিশেষ করে নদীপথে চলাচলকারী যাত্রী ও মাঝিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10