দুপুরের আগেই ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, চার অঞ্চলে নৌ হুঁশিয়ারি সংকেত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ , ১২:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চার অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী ঝড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে।


অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে পরামর্শ দিয়েছে অধিদপ্তর।


এদিকে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও মেঘলা আকাশ গুমোট গরম বিরাজ করছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদরা মনে করছেন, বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে এসে জনজীবনে স্বস্তি ফিরতে পারে।


দেশজুড়ে/সবুজ