সংসদ ভবনে নবনির্বাচিতদের ভিড়, আজ শপথ

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১১ এএম

অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা আজ সকাল ১০টায় শপথ নিচ্ছেন। সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় উপস্থিত হতে শুরু করেছেন নবনির্বাচিতরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সদস্যদের শপথ আগে পড়ানো হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। সংক্রান্ত চিঠি জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।


শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান চলাকালে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হয়েছে।

বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা


আরও পড়ুন :২৩ লাখ কোটি টাকার ঋণ নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের


নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী, ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।


ইসি সূত্র জানিয়েছে, ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। এনসিপি শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও আদালতের নির্দেশে চট্টগ্রাম- চট্টগ্রাম- আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের ফল প্রকাশ করা হয়েছে।


 দেশজুড়ে/সবুজ