শিশু ও শিক্ষা উন্নয়নে সহযোগিতা বাড়াতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ , ০৫:১১ পিএম

অনলাইন সংস্করণ

শিক্ষা শিশুদের কল্যাণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) তার সফর শুরু হওয়ার কথা রয়েছে।

সফরকালে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনেবেস্ট ফিউচার জেনারেশনসকার্যালয়টি বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের অধিকার রক্ষা, কল্যাণ এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে।

 

তিন দিনের এই সফরে চার্লস হার্ডার সরকারি কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও বৈঠক করবেন। দুই দেশের যৌথ উদ্যোগে কীভাবে বাংলাদেশের শিশুদের জন্য আরও নিরাপদ সম্ভাবনাময় পরিবেশ তৈরি করা যায়, সেটিই হবে এসব আলোচনার মূল বিষয়।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেবেস্ট ফিউচার জেনারেশনসবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন চার্লস জে. হার্ডার। শিশু অধিকার সুরক্ষা টেকসই ভবিষ্যৎ গঠনে তিনি একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে পরিচিত।