প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ , ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা, ৭ এপ্রিল — রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তার বিরুদ্ধে করা দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। একই সঙ্গে জামিন আবেদনও খারিজ করা হয়।
এর
আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাকে
এজলাসে তোলা হয়।
মামলার
তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহসীন উদ্দীন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামিদের অবস্থান নির্ণয় ও মামলার রহস্য
উদঘাটনে সহায়ক তথ্য পাওয়া যেতে পারে।
রাষ্ট্রপক্ষে
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন
করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন—দুই আবেদনই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা
সংস্কার আন্দোলন চলাকালে লালবাগের আজিমপুর এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আশরাফুল ওরফে ফাহিম গুরুতর আহত হন এবং তার
বাম চোখের দৃষ্টিশক্তি হারান।
ভুক্তভোগী
আশরাফুল গত ২৫ মে
শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10