দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ , ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ
চলতি
বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা
আগামী ২ জুলাই থেকে
শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের
সভাকক্ষে শনিবার অনুষ্ঠিত এক সভায় এ
সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন।
তিনি
জানান, নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ২ জুলাই থেকেই
দেশের সব শিক্ষা বোর্ডে
একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
এবারের
পরীক্ষার একটি উল্লেখযোগ্য দিক হলো—প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা
বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালু থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো।
শিক্ষা
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিন্ন প্রশ্নপত্র চালুর ফলে মূল্যায়নে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত
হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10