ঢাবিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ১০ মার্চ, শেষ ৩১ মার্চ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ , ১১:১৮ এএম

অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১০ মার্চ থেকে শুরু হয়ে বিভিন্ন ধাপে ৩১ মার্চ পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

 

ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী, ১০ মার্চ ২০২৬ থেকে অনলাইনে ভর্তি ফি প্রদান প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে। এই ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত।

 

অনলাইনে ভর্তি ফি পরিশোধ সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত হলে শিক্ষার্থীদের হলে ভর্তি কার্যক্রমও সম্পন্ন করতে হবে।

 

সরাসরি উপস্থিত হয়ে বিভাগ, ইনস্টিটিউট এবং হলে ভর্তি সম্পন্ন করার নির্ধারিত সময় রাখা হয়েছে ২৯ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

 

ভর্তি কমিটি জানিয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তীতে বিভাগ হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমা মেনে চলার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

দেশজুড়ে/ সবুজ