দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ , ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ
লেবাননে
চলমান হামলা বন্ধে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির সময়ে লেবাননে আর কোনো বোমা
হামলা চালানো যাবে না।
শুক্রবার
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প
লেখেন, “আর একটাও বোমা
নয়, যথেষ্ট হয়েছে।” তার এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে
চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প
জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যে
চলমান ১০ দিনের যুদ্ধবিরতিতে
যুক্তরাষ্ট্রই মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে ওয়াশিংটন।
এদিকে,
ইরান ইস্যুতেও নতুন প্রস্তাব সামনে এসেছে। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, ইরান যদি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম হস্তান্তরে রাজি হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের প্রায় ২০ বিলিয়ন ডলারের
জব্দকৃত সম্পদ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
তবে
ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এ প্রক্রিয়ায় সরাসরি
কোনো অর্থ লেনদেন হবে না।
তিনি
আরও উল্লেখ করেন, এই চুক্তি লেবাননের
ওপর নির্ভরশীল নয়, তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ চালিয়ে যাবে। পাশাপাশি, হিজবুল্লাহর কার্যক্রম মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে নতুন মোড় আনতে পারে। তবে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10