দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬ , ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন দৃষ্টিতে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের কূটনৈতিক ধারা থেকে সরে এসে আরও ভারসাম্যপূর্ণ ও স্বার্থনির্ভর সম্পর্ক
গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি
জানান, বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
হুমায়ুন
কবির বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে বিভিন্ন জটিল সমস্যার সমাধান সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির প্রক্রিয়া শিগগিরই এগিয়ে নেওয়া যাবে।
সাবেক
সরকারের সময়কার সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক
বিদ্যমান ছিল, বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসেছে এবং নতুন একটি অধ্যায় শুরু করতে চায়।
এদিকে,
আসন্ন ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ অংশ নিতে
মঙ্গলবার (৭ এপ্রিল) ভারত
সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক
মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র
উপদেষ্টা জানান, এ সফরে বাংলাদেশের
স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়—বিশেষ করে সীমান্তে হত্যা বন্ধসহ দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো গুরুত্বসহকারে তুলে ধরা হবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই কূটনৈতিক উদ্যোগ দুই দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে, যদি পারস্পরিক আস্থা ও স্বার্থের ভারসাম্য বজায় রাখা যায়।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10