দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ , ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে
ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ‘ধানের শীষে জাল ভোট’ দাবি করে প্রচার করা হলেও, সেটি অপপ্রচার বলে শনাক্ত করেছে Press Institute of
Bangladesh-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ
টিম BanglaFact।
বাংলাফ্যাক্ট জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো জাল ভোটের দৃশ্য নয়। বরং এতে দেখা যাচ্ছে, নির্বাচনি কর্মকর্তা ব্যালট পেপারে সিল দিচ্ছেন—যা নির্বাচনি দায়িত্ব পালনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। অথচ ‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’ শিরোনামে এটি ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।
অনুসন্ধানে
আরও জানা যায়, বগুড়া-৬ উপনির্বাচনে ‘ধানের
শীষ’
প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তবে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটির সঙ্গে জাল ভোটের কোনো সম্পর্ক নেই।
ফ্যাক্টচেকিং
সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ-বিদেশের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ
থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে Bangladesh
Nationalist Party এবং
নবনির্বাচিত সরকারকে লক্ষ্য করেও গুজব ও মিথ্যা তথ্য
ছড়ানোর অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ নিয়মিতভাবে এমন বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে যাচাই করছে এবং সঠিক তথ্য তুলে ধরছে। ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়া শত শত ভুয়া তথ্য চিহ্নিত করেছে সংস্থাটি। গুজব, অপতথ্য ও ভুয়া খবর প্রতিরোধে এবং জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10