দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ , ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর
নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তারিকুল ইসলাম। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে চলাচলরত অনন্যা ক্লাসিক
পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে কাপাসিয়া ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে
চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সালনা হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে বাস ও কাভার্ডভ্যানটি
জব্দ করে থানায় নিয়ে গেছে।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10