সংসদে এক দিনে ৮ বিল পাস, গুম অন্তর্ভুক্ত হলো আন্তর্জাতিক অপরাধ আইনে

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ , ০৭:২৫ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা, এপ্রিলঅন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়ার ধারাবাহিকতায় আজ জাতীয় সংসদে পানি সম্পদ, আইন স্বাস্থ্য খাত-সংশ্লিষ্ট মোট ৮টি বিল পাস হয়েছে। কণ্ঠভোটের মাধ্যমে বিলগুলো দ্রুত পাস হওয়ায় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি।

অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সেগুলো সরাসরি পাস হয়।

 

সংসদের বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী, অন্তর্বর্তী সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে শক্তিশালী করে বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।

 

আজ পাস হওয়া বিলগুলোর মধ্যে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিবাংলাদেশ হাওর জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়।

 

এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান চারটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেন

 

ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬

দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬

রেজিস্ট্রেশন (সংশোধন) বিল, ২০২৬

 

সবগুলোই পৃথকভাবে কণ্ঠভোটে পাস হয়।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী বিলের বিষয়ে আইনমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায়গুমবা বাধ্যতামূলক নিখোঁজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার নিশ্চিতে সরকারের অবস্থান স্পষ্ট এবং আইন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

 

স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কয়েকটি সংশোধনী বিলও পাস হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬এবংশেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল, ২০২৬উত্থাপন করেন।

 

পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনবঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬পাসের প্রস্তাব উত্থাপন করলে সেটিও কণ্ঠভোটে অনুমোদন পায়।

 

এদিন তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিলও সংসদে উপস্থাপন করা হয়।

 

এক দিনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ায় আইন প্রণয়ন প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দেশজুড়ে/সবুজ