টিকা ক্রয়ে অনিয়মের অভিযোগ: ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে আবেদন

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ০১:০৯ পিএম

অনলাইন সংস্করণ

হামসহ শিশুদের বিভিন্ন রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা Muhammad Yunus এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা Nurjahan Begumসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) Bangladesh Anti-Corruption Commission চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর।

 

আবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে হামের প্রাদুর্ভাব এবং এতে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। টিকার সংকট এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে অভিযোগ করা হয়।

 

এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে টিকা ও সিরিঞ্জের অভাব এবং তা থেকে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সামনে এসেছে। এ পরিস্থিতির পেছনে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহিতা থাকা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

 

আবেদনে আরও দাবি করা হয়, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক নীতিনির্ধারকদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বর্তমান সরকার টিকা সংকটের জন্য পূর্ববর্তী প্রশাসনকে দায়ী করছে বলেও উল্লেখ করা হয়।

 

আবেদনকারীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


 দেশজুড়ে/সবুজ