দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ , ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশব্যাপী
এইচএসসি ও সমমানের পরীক্ষা
শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই)।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে
সম্পন্ন করতে ঢাকা থেকে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্র
পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
ড. আ ন ম
এহছানুল হক মিলন।
বুধবার
(১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
তিনি জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব কেন্দ্র সিসিটিভি
ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ে একটি বিশেষ মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। এই সেলের মাধ্যমে
দেশের যেকোনো প্রান্তের পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
শিক্ষামন্ত্রী
বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায়
রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। এতে কেন্দ্রগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে।
তিনি
জানান, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা
মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে শেষ
হবে। যেসব দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সেসব দিনে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
সংবাদ
সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের
সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা
বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০
হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি
ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়
অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৭০
হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। এর
মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯
হাজার ৭১৪ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ৯২ হাজার ৯০৫
জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৭
হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায়
অংশগ্রহণ করবে।
এবার
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১
হাজার ৯৬৯ জন এবং ছাত্রী
৬ লাখ ৪৮ হাজার ৬১৪
জন। সারাদেশে মোট ২ হাজার ৬৯৭টি
কেন্দ্রে এবং ৯ হাজার ৪৩৯টি
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
দেশজুড়ে/ডেস্ক