দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬ , ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বহুল আলোচিত
এই মামলায় প্রধান দুই আসামি আমির হোসেন ও সুজনকে মৃত্যুদণ্ড
দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর প্রায় সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে বেরোবির দুই শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াকে ১০ বছরের কারাদণ্ড এবং আরও পাঁচজনকে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আলোচিত এই মামলার রায়ের মাধ্যমে দীর্ঘদিনের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পরিণতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদালতের এই রায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10