দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ , ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া
(গাজীপুর)
প্রতিনিধি:
শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ ও সঠিক ব্যবহার
নিশ্চিত করতে গাজীপুরের কাপাসিয়ায় এক মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) সকালে
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার
সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
সভায় জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুল, কলেজ ও মাদ্রাসার খেলার মাঠ সংরক্ষণ, ব্যবহার নিশ্চিতকরণ এবং নিয়মিত খেলাধুলা কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, থানার সেকেন্ড অফিসার মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউএনও ডাঃ তামান্না তাসনীম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির পর খেলার মাঠ
শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে তারা নিয়মিত খেলাধুলায় অংশ নিতে পারে। পাশাপাশি সাধারণ জনগণও যেন এ সুবিধা ভোগ
করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট
সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, এ উদ্যোগ বাস্তবায়নের
মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে
ইতিবাচক প্রভাব পড়বে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10