আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের শোবিজ তারকারা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬ , ০৬:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত শুরুতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারা। আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের বড় জয়ে আর্জেন্টিনা ভক্তদের মধ্যে যেমন আনন্দের ঢেউ উঠেছে, তেমনি প্রিয় দলের জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও।

নায়িকা পরীমনি আর্জেন্টিনার জয়ে একাধিক পোস্ট দিয়েছেন। লিওনেল মেসির প্রশংসা করে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পাশাপাশি আর্জেন্টিনা সমর্থক ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের ছবিও শেয়ার করেন এই অভিনেত্রী।

 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও ফেসবুকে পোস্ট দিয়ে আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন। বিজয়ের প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাতের ছবি দিয়ে তিনি জানান, এই জয় আর্জেন্টিনার প্রাপ্য ছিল।

 

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও প্রিয় দলের জয়ে ভালোবাসা জানিয়েছেন। অভিনেতা ইরফান সাজ্জাদ মেসির পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, বিশ্বকাপে হ্যাটট্রিকের অপেক্ষাও পূরণ হয়ে গেছে।

 

এদিকে অভিনেত্রী জাকিয়া বারী মম আর্জেন্টিনার জয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সালহা খানম নাদিয়াও মা-সন্তানের পক্ষ থেকে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

 

অভিনেতা নিলয় আলমগীর বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরুর প্রশংসা করেছেন। একইভাবে অভিনেতা সজলসহ আরও অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

আর্জেন্টিনার এই জয় শুধু মাঠেই নয়, বাংলাদেশি সমর্থকদের মাঝেও তৈরি করেছে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা।

 

দেশজুড়ে/সবুজ