দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬ , ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ
২০২৬
ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবার পেতে যাচ্ছেন এক আবেগঘন মুহূর্ত।
শক্তিশালী স্পেনের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলকে হার থেকে বাঁচানোর পর বিশ্বজুড়ে প্রশংসা
কুড়িয়েছেন তিনি।
প্রথম
ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতি
জানাতে গিয়ে ভোজিনিয়া জানিয়েছিলেন, অর্থাভাবে তার মায়ের ভিসা না হওয়ায় গ্যালারিতে
বসে বিশ্বকাপে তার খেলা দেখতে পারেননি মা। বিষয়টি জানার পর ব্যাপক সাড়া
পড়ে।
শেষ
পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হাকিম জেফ্রিসের উদ্যোগে ভোজিনিয়ার মায়ের ভিসা জটিলতার সমাধান হয়েছে। ফলে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে ছেলের খেলা মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন তিনি।
হাকিম
জেফ্রিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভোজিনিয়ার গল্প তাকে আবেগাপ্লুত করেছে। ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করেছেন।
তিনি
এ উদ্যোগে সহযোগিতা করায় মার্কিন পররাষ্ট্র দপ্তর, কেপ ভার্দে সরকার এবং ফিফাকে ধন্যবাদ জানান।
জানা
গেছে, আগামী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। সেই ম্যাচেই মায়ের উপস্থিতিতে খেলতে পারবেন ভোজিনিয়া।
বিশ্বকাপের
মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মায়ের সঙ্গে তার এই আবেগঘন পুনর্মিলন
এখন ফুটবলপ্রেমীদের মাঝেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10