দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ , ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ফুটবল
বিশ্বকাপ ঘিরে আয়োজিত একটি ওয়াচ পার্টি হয়ে উঠল স্মরণীয় এক মিলনমেলার স্থান। যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে কেপ ভার্দে ও উরুগুয়ের গ্রুপ ম্যাচ উপভোগ করতে জড়ো হওয়া
ফুটবলপ্রেমীদের মাঝে ঘটে যায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক ওয়াচ পার্টিতে ঘটে যায়
হৃদয়স্পর্শী একটি ঘটনা। অনুষ্ঠানে উপস্থিত দুই ব্যক্তির মধ্যে পরিচয়ের সূত্র ধরে জানা
যায়, তারা একসময় শিক্ষক ও শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ ৩৫ বছর পর সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে
তাদের পুনর্মিলন ঘটে, যা উপস্থিত সবার মধ্যে আবেগের সঞ্চার করে।
এই
অনাকাঙ্ক্ষিত সাক্ষাতে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক জিল টাকার ও তার প্রাক্তন ছাত্র
ইভান সিলভা। ভিন্ন এক পরিবেশে তাদের এই পুনর্মিলনের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
করেন জিল টাকার। পরে তার সেই পোস্ট ছড়িয়ে পড়ে অনলাইনে এবং প্রশংসা কুড়ায় অসংখ্য মানুষের।
জানা
যায়, জিল টাকার ছিলেন পিস কর্পসের একজন ইংরেজি শিক্ষক। ১৯৯২ সালে তিনি কেপ ভার্দের
সান্তিয়াগো দ্বীপে শিক্ষকতা করার সময় ইভান সিলভাকে পড়িয়েছিলেন।
কেপ
ভার্দে ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকেই ইভান সিলভা ওকল্যান্ডে বিশ্বকাপের ম্যাচ উপলক্ষে
একটি ওয়াচ পার্টির আয়োজন করেন। অন্যদিকে, কেপ ভার্দেতে শিক্ষকতার পুরোনো স্মৃতির কারণে
জিল টাকার অনলাইনে অনুষ্ঠানটির খবর পেয়ে সেখানে উপস্থিত হন।
ওয়াচ
পার্টিতে কথোপকথনের এক পর্যায়ে জিল টাকার ইভান সিলভার পরিচয় জানতে চান। নিজের নাম জানানোর
পর ইভান যখন বলেন তিনি জিলের সাবেক ছাত্র, তখন দুজনই বিস্মিত হয়ে যান। দীর্ঘদিন পর
প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীর এই দেখা এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।
আরও
চমকপ্রদ বিষয় হলো, তারা জানতে পারেন যে গত প্রায় দুই দশক ধরে দুজনেই উত্তর ওকল্যান্ড
এলাকায় একে অপরের খুব কাছাকাছি বসবাস করছিলেন। কিন্তু এতদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ
ছিল না।
২০২৬
সালের ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়ার সুযোগ পেয়েছে কেপ ভার্দে। দেশটির
ঐতিহাসিক এই অর্জনের সময় এমন এক স্মরণীয় শিক্ষক-ছাত্র পুনর্মিলন ফুটবলপ্রেমীদের কাছেও
বিশেষ তাৎপর্য বহন করছে।
দেশজুড়ে/ডেস্ক