দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে নাটকীয় এক সমীকরণের ম্যাচে
জয় পেয়েও শেষ চার নিশ্চিত করতে পারেনি পাকিস্তান। শ্রীলংকার বিপক্ষে ৫ রানের রুদ্ধশ্বাস
জয় পেলেও নেট রানরেটের সমীকরণে পিছিয়ে পড়ায় সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। একই সঙ্গে আগেই বিদায় নিশ্চিত হওয়া শ্রীলংকার সঙ্গী হলো পাকিস্তানও।
শনিবার পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। দলের হয়ে ঝড়ো ইনিংস খেলেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। ফারহান ১০০ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন, যা এই আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে ফখর করেন ৮৪ রান।
পাকিস্তানের ইনিংস শেষে সেমিফাইনালের সমীকরণ দাঁড়ায়—শেষ চারে উঠতে হলে শ্রীলংকাকে ১৪৭ রানের মধ্যে আটকে দিতে হবে পাকিস্তানকে। তবে রান তাড়া করতে নেমে দারুণ লড়াই করে স্বাগতিকরা।
শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা মাত্র ৩১ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ ওভারে ম্যাচ জমে ওঠে চরম উত্তেজনায়। শেষ বলে ছক্কা প্রয়োজন ছিল, কিন্তু সেটি না হওয়ায় ৫ রানের ব্যবধানে হেরে যায় লংকানরা।
ফলে জয় পেয়েও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি পাকিস্তান। নেট রানরেটে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিউজিল্যান্ড। আর এক ম্যাচেই বিদায় নিশ্চিত হয় শ্রীলংকা ও পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10