পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

প্রায় তিন মাস বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। সর্বশেষ গত ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল টাইগাররা। এরপর টিটোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি থাকলেও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ভারত সফরে দল না পাঠানোয় টুর্নামেন্টে অংশ নেওয়া হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সফরকারী পাকিস্তান দল মার্চ ঢাকায় পৌঁছাবে।

 

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তী দুটি ম্যাচ ১৩ ১৫ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির এবং বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। সিরিজ শেষে ১৬ মার্চ ঢাকা ছাড়বে পাকিস্তান দল।

 

এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্য দিয়েই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াই। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ্যাঙ্কিংয়ের শীর্ষ এর মধ্যে থাকতে পারলেই সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়া যাবে। বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে দশম স্থানে।

 

বছরজুড়ে মোট ২৩টি ওয়ানডে ম্যাচ খেলার সূচি রয়েছে বাংলাদেশের, যা অবস্থান উন্নত করার জন্য বড় সুযোগ হিসেবে দেখছে দল।